শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল বিকেলে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৩২৭ বার

৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আজ মঙ্গলবার প্রকাশ হতে যাচ্ছে। ইতোমধ্যে ফল তৈরির সকল কাজ সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আজ বিকেলে বিশেষ সভা ডেকেছে পিএসসি। ওই সভা শেষে ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে পিএসসির একজন সদস্য জানান, আজ ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করার চেষ্টা চলছে। এজন্য বিকেল ৩টায় পিএসসি কমিশন সভা ডাকা হয়েছে। সভায় চেয়ারম্যান স্যারের সভাপতিতে পিএসসির সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

তিনি বলেন, সভায় ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তাব অনুমোদন হলে বিকেলের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হবে। প্রার্থীরা তাদের ফল পিএসএসির ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানতে পারবে।

জানা গেছে, গত ২৯ জুলাই থেকে ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়। গত ৯ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছে। গত ১ জুলাই ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী।

৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিল। তবে এখন এই বিসিএসে ১৩৬ জন বেশি নিয়োগ পাবেন। এতে মোট পদের সংখ্যা হচ্ছে ২ হাজার ১৬০।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ করা হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com