নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি অভি নারায়ণ কাফলে জানিয়েছেন, গ্রেপ্তার ২৯ জনকে ধাদিঙ জেলা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে। বন্যাকবলিত এলাকায় চুরি, লুটপাট ও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি ঠেকাতে নিরাপত্তা বাহিনী নজরদারি ও টহল আরও জোরদার করেছে।এদিকে বন্যাকে কেন্দ্র করে নেপালে আরও একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে।