শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ‘হাসনাতদের ভেন্যুতে’ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪ বার

ব্রাহ্মণবাড়িয়ায় সারজিস আলমের নেতৃত্বে যেখানে জাতীয় নাগরিক পার্টির সভা করার কথা ছিল, সেখানে বিকেল ৩টায় ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে কওমী ছাত্র ঐক্য পরিষদ। তার ঠিক এক ঘণ্টা পরে শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সমন্বয় সভা করার কথা এনসিপির।

এনসিপির কর্মসূচির খবরে শুক্রবার রাতেই উত্তাল হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া। সংসদে এমপি হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে কওমি ছাত্র ঐক্য পরিষদ রাস্তায় মিছিল করে।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠন মো. আতাউল্লাহ এই বিষয়ে জানান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত সাংগঠনিক সমন্বয় সভা বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। সভায় কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিকে কওমী ছাত্র ঐক্য পরিষদ নেতা আব্দুল খালেক বলেন, ‘গতকাল রাতে আমরা এনসিপির বিরুদ্ধে একটি মিছিল ও গণসমাবেশ করেছি। আমাদের তিনটি দাবি ছিল, হাসনাত আব্দুল্লাহ সংসদে যে মিথ্যাচার করেছে এই মিথ্যাচারের জন্য লাইভে এসে ক্ষমা চাইতে হবে, পরবর্তী সংসদ অধিবেশনে ক্ষমা চাইতে হবে, জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। কিন্তু আমাদের এই দাবি তারা মানেনি। তাই আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করছি। বিকেল তিনটায় শিল্পকলা একাডেমীতে কুরআন তিলাওয়াত, হামদ নাত এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা করছি। ব্রাহ্মণবাড়িয়ার ইসলাম প্রিয় সবাইকে এই কর্মসূচি সফল করার জন্য আহ্বান করছি।’

তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ‘এনসিপি একটি অনুষ্ঠানের আবেদন করেছিলো। অনুষ্ঠান আর রাজনৈতিক কর্মসূচি এক না, তাই তার ভেন্যু বাতিল করা হয়েছে। আর কওমী ছাত্র ঐক্য পরিষদ তো কোনো আবেদন করেনি। শিল্পকলায় কোনো প্রোগ্রাম হবে না৷ পরবর্তীতে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে, বৃহস্পতিবার হাসনাত আব্দুল্লাহ সংসদে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারে ব্যর্থতার বিষয়ে সমালোচনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com