মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার

সম্পদ হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগেমামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার ১০ নম্নর বিশেষ জজ আদালতেরর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।  রায়ে আসামির দণ্ডের পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার আগে সুপর্ণা সুরকে কারাগার থকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায় , সুপর্ণা সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে নিজের ও তার স্বামী এসকে সুরের উপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য সম্পদ বিবরণীর নোটিশ দেয়া হয়।

তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি। এজন্য ওই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন দুদকের উপ সহকারী পরিচালক এ এম তাহের আদালতে চার্জশিট দাখিল করেন ।

গত ৩ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। বিচার চলাকালে আদালত পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ করে। এর আগে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৮ জুলাই এস কে সুরের তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com