বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা মানেই ভক্তদের মাঝে আলাদা উন্মাদনা। পেশাগত ব্যস্ততা থেকে বিরতি নিয়ে মালদ্বীপের সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানে কাটানোর বেশ কিছু ছবি রোববার (২০ সেপ্টেম্বর) ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই নজর কেড়েছে তার অগণিত অনুসারীর। রোদোজ্জ্বল দিনে সৈকতের বালুবেলায় হালকা হলুদ রঙের পোশাকে তাকে হেঁটে বেড়াতে দেখা গেছে।

ছবিগুলোতে তার রিল্যাক্সড মেজাজ স্পষ্ট ফুটে উঠেছে। চোখে স্টাইলিশ সানগ্লাস এবং কখনো মাথায় টুপি পরা এই লুকের সঙ্গে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ছবিগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে। মালদ্বীপের ফারি দ্বীপপুঞ্জের উত্তর মালে অ্যাটলে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট পাতিনা মালদ্বীপকে ছবিগুলোর লোকেশন হিসেবে ট্যাগ করেছেন এই তারকা। তার এই লুক ও চারপাশের দৃশ্য ভক্তদের মধ্যে প্রশংস কুড়াচ্ছে।

ছুটির খবরের বাইরে কাজের জগতেও আলোচনায় রয়েছেন নয়নতারা। তাকে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে ‘হাই’ সিনেমায়। বিষ্ণু এদাভান পরিচালিত এই রোমান্টিক কমেডি চলচ্চিত্রে দেবায়ানি চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন কাভিন।

চলচ্চিত্র সমালোচকদের মতে, ছবিটি গতানুগতিক ধারার বাইরে খুব নতুন কিছু না হলেও এর নাটকীয় মোড় ও জটিলতা দর্শকদের বিনোদন দিয়েছে। ময়িল ও দেবায়ানি নামের সম্পূর্ণ ভিন্ন দুই চরিত্রের জীবন এবং বিশৃঙ্খলা ও মিথ্যার জালের মধ্য দিয়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার গল্পই তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com