সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

করোনায় কোন বয়সী কতজন মারা গেছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩১৩ বার

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ষাটোর্ধ্ব বয়সের মানুষ বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় এ পর্যন্ত ষাটোর্ধ্ব ব্যক্তি মৃত্যুবরণ করেছেন ৮৩৪ জন। এই হার ৪৩ দশমিক ৩১ শতাংশ।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ১৯ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। করোনায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ৪ হাজার ৩৩৪ জন।

করোনায় মৃতদের বয়স বিশ্লেষণ করে অধ্যাপক নাসিমা বলেন, ‘২১ থেকে ৩০ বছর ১ জন, ৩১ থেকে ৪০ বছর ২ জন, ৪১ থেকে ৫০ বছর ২ জন, ৫১ থেকে ৬০ বছর ১৬ জন, ৬১ থেকে ৭০ বছর ৮ জন, ৭১ থেকে ৮০ বছর ৭ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন মারা গেছে।’

করোনায় কোন বয়সী কতজন মারা গেছে- এই তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন, ‘এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ষাটোর্ধ্ব ব্যক্তি মৃত্যুবরণ করেছেন ৮৩৪ জন, এই হার ৪৩ দশমিক ৩১ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৬০ জন, এই হার ২৯ দশমিক ০৯ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮৫ জন, এই হার ১৪ দশমিক ৮০ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪৬ জন, এই হার ৭ দশমিক ৫৮ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬৭ জন, এই হার ৩ দশমিক ৪৭ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে ২২ জন, এই হার ১ দশমিক ১৪ শতাংশ। ১০ বছরের নিচে ১২ জন, এই হার দশমিক ৬২ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com