বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

সিনেটে ১১ আসনে জয় ডেমোক্র্যাটদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৫ বার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এখন পর্যন্ত সিনেটের ১১টি আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বাকি ২০টি আসনের মধ্যে দলটির আরও ছয়টিতে জয় প্রয়োজন।

সিবিএস নিউজ এরই মধ্যে পূর্বাভাস দিয়েছে, প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের হাতে যাচ্ছে।

ডেমোক্র্যাটদের বিজয়ীদের মধ্যে রয়েছেন নর্থ ক্যারোলাইনা থেকে রয় কুপার, নিউ হ্যাম্পশায়ার থেকে ক্রিস পাপাস, জর্জিয়া থেকে জন অসফ, ডেলাওয়্যার থেকে ক্রিস কুনস, নিউ জার্সি থেকে কোরি বুকার, রোড আইল্যান্ড থেকে জন রিড, ম্যাসাচুসেটস থেকে এডওয়ার্ড মার্কি, ইলিনয় থেকে জুলিয়ানা স্ট্র্যাটন, কলোরাডো থেকে জন হিকেনলুপার এবং নিউ মেক্সিকো থেকে বেন লুজান।

এদিকে, জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ নারীকে গভর্নর নির্বাচিত করল। জর্জিয়ায় দুই দশকের বেশি সময় ধরে গভর্নরের পদটি রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল।

এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসন এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরসহ স্থানীয় পর্যায়ের বেশ কয়েকটি পদে ভোট হচ্ছে।

বর্তমানে কংগ্রেসের দুই কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদ; দুটির নিয়ন্ত্রণই রিপাবলিকানদের হাতে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হলো প্রতিনিধি পরিষদ। সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হন। সাধারণত আইন প্রণয়নের প্রস্তাব প্রথমে এই কক্ষে উত্থাপন ও আলোচনা করা হয়, পরে তা সিনেটে পাঠানো হয়।

এই নির্বাচনে ভরাডুবির ফলে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিম্নকক্ষে সমন জারি ও তদন্ত পরিচালনার ক্ষমতা পাবে। এ ক্ষমতা ট্রাম্প প্রশাসনের ওপর ডেমোক্রেটিক পার্টির নজরদারি ও তদন্ত কার্যক্রমকে গুরুত্বপূর্ণ করে তুলবে।

নির্বাচনে হারের আভাস পেয়ে ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, তিনি মধ্যবর্তী নির্বাচনের ফলাফল মেনে নেবেন এবং ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। রিপাবলিকানদের পরাজয়ের জন্য তিনি দায়ী করেছেন এই বিষয়টিকে যে, ‘ব্যালটে তার নাম ছিল না।’

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com