বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, কারখানায় কর্মচাঞ্চল্য আদালতে পরীমনি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর, আবেদন শুরু আজ ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫৪৮২ টাকা বন্ধুকে হত্যার অভিযোগে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধই দায়ী: ভ্যান্স টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মুশফিক-তাসকিন

আদালতে পরীমনি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩ বার

গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিনই চিত্রনায়িকা পরীমণি আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে হাজির হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তিনি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে উপস্থিত হন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সংবাদমাধ্যমকে জানান যে, তারা আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করবেন।

বুধবার (৪ নভেম্বর) সাভারের বোট ক্লাব কাণ্ডে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমণি আদালতে উপস্থিত না হওয়ায় বাদীপক্ষ তার জামিন বাতিলের আবেদন করে। পরীমণির আইনজীবী অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে সময় আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তার জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পরীমণি আদালত প্রাঙ্গণে পৌঁছান এবং তার আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শুনানির অপেক্ষা করতে থাকেন।

২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমিসহ ৩ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। ২০২৫ সালের ২৬ জানুয়ারি এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com