রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৮ বার
ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টির অভিযোগে ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করে ছাড়পত্র (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ।

রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের চূড়ান্ত নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। এর আগেই কয়েকজন শিক্ষার্থী নিজেদের ফল জানতে পারে। ফল আশানুরূপ না হওয়ায় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে ধারণা করা হচ্ছে।

প্রধান শিক্ষক আরো জানান, শিক্ষার্থীদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে, আওয়ামী লীগ সরকারের আমলে পড়াশোনার চাপ তুলনামূলক কম ছিল এবং সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যেত। তবে বর্তমান সময়ে ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, পড়াশোনা করা ও পরীক্ষায় অংশগ্রহণ জরুরি। এসব বিষয় নিয়ে অসন্তোষ থেকেই শিক্ষার্থীরা এমন স্লোগান দিয়েছে বলে ধারণা করছেন তিনি।
এ ঘটনায় জড়িত ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে জানিয়ে মো. জাহিদুল ইসলাম বলেন, তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে জানা গেছে।

এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, শনাক্ত ১৫ শিক্ষার্থীর সবাইকে বিদ্যালয় থেকে টিসি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com