বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ ২ ছিনতাইকারী নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩০০ বার

রাজধানীর খিলক্ষেতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। নিহতরা ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ।

গতকাল রোববার মধ্যরাতে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহানউদ্দিন।

তিনি জানান, রোববার রাতে সড়কে পুলিশের ব্যারিকেড দেওয়া ছিল। ছিনতাইকারী চক্রের দুই সদস্য ছিনতাইয়ের প্রস্তুতিকালে ব্যারিকেডের সামনে পড়ে যান। এ সময় ডিবি পুলিশ তাদের থামতে বললে তারা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় দুই ছিনতাইকারী নিহত হন।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মো. বোরহানউদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com