রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

চীনে এবার ‘বিউবোনিক প্লেগের’ প্রাদুর্ভাব, সতর্কতা জারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩২৯ বার

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল চীনের হুবেই প্রদেশের উহান থেকে। এবার বায়ানুর নামক আরেকটি শহরে বিউবোনিক প্লেগ দেখা দেওয়ায় তৃতীয় মাত্রার সতর্কতা জারি করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত শনিবার বায়ানুর শহরে বিউবোনিক প্লেগের একজন রোগী পেয়েছে চীন কর্তৃপক্ষ। বর্তমানে ওই রোগী কোয়ারেন্টিনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঠিক কেন ও কীভাবে তিনি সংক্রমিত হয়েছেন তা এখনো নিশ্চিত নয়।

জানা গেছে, এই প্লেগটি ব্যাক্টেরিয়ার সংক্রমণের মাধ্যমে ছড়ায়। এটি প্রাণঘাতী হতে পারে। গত বছরের মে মাসে মঙ্গোলিয়ায় এই প্লেগে দুজন মারা যান। এর আগে এ রোগটি মাদাগাস্কারে ছড়িয়ে পড়ে। ২০১৭ সালে ৩০০ এর মতো রোগী পাওয়া যায় মাদাগাস্কারে।

কেউ যদি বিউবোনিক প্লেগে আক্রান্ত হন তবে অ্যান্টিবায়োটিক ব্যবহারে সেরে উঠতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com