রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ভারতে করোনা শনাক্ত ৭ লাখ ছাড়াল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৩১ বার

করোনা সংক্রমণের লাগাম টানতে পারছে না ভারত। প্রতিদিন মহামারি এ ভাইরাসের সংক্রমণের শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। দেশটিতে মোট করোনা শনাক্ত পেরিয়ে গেছে ৭ লাখ। বৈশ্বিক করোনা শনাক্তের দিক থেকে ইতোমধ্যে রাশিয়াকে পিছনে ফেলে তৃতীয় স্থানে পৌঁছে গেছে ভারত।

মঙ্গলবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানায়, দেশটিতে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ১৯ হাজার ৬৬৫। এর মধ্যে মারা গেছেন মোট ২০ হাজার ১৬০ জন। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৪ হাজার ২৪৮ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। একদিনে করোনাভাইরাস প্রাণ কেড়েছে ৪৬৭ জনের।

আক্রান্ত ও মৃ্ত্যুর দিক থেকে দেশটিতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। এ রাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৮৭ জন। আর এ রাজ্যে মারা গেছে ৯ হাজার ২৬ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় তামিলনাডু রাজ্যে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৮৭ জনের। এ রাজ্যে করোনায় প্রাণ গেছে ১ হাজার ৫৭১ জনের।

তৃতীয় রাজধানী দিল্লিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২৩ জন। তবে এ রাজ্যে প্রাণহানি বেশি ঘটেছে তামিলনাড়ুর চেয়ে। দিল্লিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ হাজার ১১৫ জন।

এছাড়া গুজরাটে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৭৭২ জন এবং মারা গেছেন ১ হাজার ৯৬০ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৬১.৩২ শতাংশ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৯৪৮ জন। এতে এখন সক্রীয় রোগী রয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫৫৭ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান মতে, ৩০ জানুয়ারি কেরালায় দেশের প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর গত সাড়ে পাঁচ মাসে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে এই ভাইরাস। এরমধ্যে আক্রান্ত এক থেকে এক লাখে পৌঁছতে লেগেছিল ১১০ দিন। এরপরই যেন লাফিয়ে লাফিয়ে বেড়েছে সংক্রমণ। সংক্রমণ এক লাখ থেকে দু’লাখে পৌঁছতে সময় লেগেছিল ১৫ দিন। দুই থেকে তিন লাখে পৌঁছতে ১০ দিন লেগেছে। চতুর্থ লাখ ৯ দিনে, পঞ্চম লাখ ৬ দিনে সংক্রিমত হয়। এরপর পাঁচ লাখ থেকে ছয় লাখে পৌঁছতে লেগেছিল ৫ দিন। আর ৬ লাখ থেকে ৭ লাখে পৌঁছতে লাগল মাত্র চারদিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com