বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

সবার আগে অনুশীলন শুরু মুশফিকের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৪৯ বার

মুশফিক আর ক’দিন ব্যাটিং করতে না পারলে মরেই যাবে- এপ্রিলের শুরুতে ইনস্টাগ্রাম লাইভে এমন মন্তব্য করেছিলেন তামিম ইকবাল। বাংলাদেশ ওপেনারের এমন কথা বলার যথেষ্ট কারণও আছে। জাতীয় দলের কোন খেলোয়াড় সবচেয়ে বেশি সময় নেটে কাটান, সবচেয়ে বেশি পরিশ্রম করেন, নিঃসন্দেহে এ তালিকায় সবার ওপরেই থাকবেন মুশফিকুর রহীম। তিনি ঐচ্ছিক অনুশীলনও বাদ দেন না, ঘন্টার পর ঘণ্টা নেটে ব্যাটিং করেন, সেই মুশফিক করোনার কারণে ব্যাট হাতে নিতে পারেননি প্রায় চার মাস। অবশেষে ব্যাট হাতে অনুশীলন শুরু করতে পারলেন তিনি।

জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুশীলন শুরুর অনুমতি চেয়েও পাননি। তবে বসে থাকেননি মুশফিকও। আজ বাড্ডার বেরাইদে ফর্টিস গ্রুপের মাঠে অনুশীলন করেছেন তিনি। ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

যেখানে দেখা যাচ্ছে রানিং করা ছাড়াও ব্যাটিং, রোলিং এবং প্ল্যাঙ্ক করছেন এই পরিশ্রমী ক্রিকেটার।

বাড্ডার এই মাঠে মুশফিক ছাড়াও অনুশীলন করার কথা রয়েছে ঢাকায় অবস্থানরত আরো কয়েকজন ক্রিকেটারের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com