শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির খাদ্য সামগ্রি বিতরণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৩২৪ বার

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটি ইনক করোনা মহামারী কবলিতদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রি বিতরণ করেছে। সিটি কাউন্সিলম্যান কোস্টা কনস্টান্টিনাইডসের সৌজন্যে গত ১০ জুলাই শুক্রবার বিকেলে ব্রঙ্কসের স্টরলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলে এসব সামগ্রী বিতরণ করা হয়। বৈরী আবহাওয়ার মধ্যেই খাদ্য সামগ্রি বক্স গ্রহণ করেন বাংলাদেশ কমিউনিটির লোকজন।

খাদ্য বিতরণ কর্মসূচিতে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, নির্বাহী সদস্য আবুল কাশেম চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মো. শামীম মিয়া, বাংলাদেশ সোসাইটির আবন্ন নির্বাচনে স্কুল ও শিক্ষা সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ এস মিয়া (সামাদ) প্রমুখ।

পরে করোনা মহামারী ক্ষতিগ্রস্ত বাংলাদেশ কমিউনিটির লোকজনের মাঝে খাদ্য সামগ্রির প্যাকেট বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ কর্মসূচিতে এ সময় বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, নিউইয়র্কে মধ্য মার্চ থেকেই করোনা মহামারী কবলিতদের মাঝে নানাভাবে সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ সোসাইটি। করোনায় মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ দাফনের জন্যে সোসাইটির কেনা শতাধিক কবরের জায়গা দেয়া হয়েছে বিনামূল্যে। ফিউনারেল খরচও দেয়া হয়েছে অনেককে। তারা জানান, কার্যকরী কমিটির পুরো টিম করোনায় বিপর্যস্ত বাংলাদেশিদের জন্যে কাজ করে যাচ্ছে। এজন্যে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

এর আগে গত ১০ জুলাই মঙ্গলবার বিকেলেও নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ সোসাইটি ইনক করোনা মহামারী কবলিতদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রি বিতরণ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com