শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

৩৮তম বিসিএস উত্তীর্ণদের নন-ক্যাডার পদে আবেদন শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৩৪১ বার

৩৮তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় এ প্রক্রিয়া শুরু হয়। আগামী ২৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত চলবে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৩০ জুন প্রকাশিত ৩৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদস্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ১৭৩। সরকারের জারি করা নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ অনুযায়ী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের কাছে শূন্যপদে নিয়োগের চাহিদাপ্রাপ্তি সাপেক্ষে প্রথম শ্রেণি (৯ম গ্রেড) এবং দ্বিতীয় শ্রেণি (গ্রেড-১০, ১১ ও ১২) নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হবে।

পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com