বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

বগুড়া-১ উপ নির্বাচন : জাল ভোট দিতে গিয়ে ২ কিশোর গ্রেফতার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ২৯৩ বার

বগুড়া -১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনের উপনির্বাচনে মঙ্গলবার সকাল ৯টা থেকে ব্যালট পেপারে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে করোনা ও বন্যার কারণে ভোটার উপস্থিতি খুবই কম।

কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সোনাতলায় জাল ভোট দিতে গিয়ে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। তারা দু’জন নৌকায় ভোট দিতে গিয়েছিল বলে জানিয়েছে। বিএনপি এই নির্বাচন থেকে আগেই সরে দাড়িয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে তিন লাখ ৩০ হাজার ৮৯২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলায় ১ লাখ ৭৭ হাজার ৩২৬ জন এবং সোনাতলায় ১ লাখ ৫৩ হাজার ৫৫৬ জন। উপজেলার ৭০টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

উপনির্বাচনে আওয়ামী লীগের সাহাদারা মান্নান (নৌকা), জাতীয় পার্টির মোকছেদুল আলম (লাঙ্গল), খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম সহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ব্যালটে ধানের শীষ থাকলেও বিএনপি করোনা ও বন্যার কারণে নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে প্রতিদ্বন্দিতা থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com