শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

ইতালিতে বাধ্যতামূলক করোনা পরীক্ষায় বাংলাদেশীরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৯১ বার

অনেকটা বাধ্যতামূলকভাবেই করোনা পরীক্ষা করাতে হচ্ছে ইতালিতে বসবাসরত বাংলাদেশীদের৷ যারা ইতালিতে ফিরেছেন শুধু তারাই নয়, যারা আগে থেকে বসবাস করছেন তাদেরকেও করোনা সংক্রমণের বিষয়ে নিশ্চিত হতে বলা হয়েছে৷

ইতালির রোমে একটি স্বাস্থ্যকেন্দ্রে শুক্রবার করোনা পরীক্ষার জন্য অপেক্ষায় থাকতে দেখা যায় বাংলাদেশীদের। সেখানকার একজন স্বেচ্ছাসেবী জানান, অন্য বিদেশিদের জন্য না হলেও বাংলাদেশীদের পরীক্ষা এখন বাধ্যতামূলক৷ গত কয়েকদিনে সেখানে সাত হাজারের বেশি প্রবাসী করোনা পরীক্ষা করিয়েছেন৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের করোনা পজিটিভ পাওয়া গেছে৷ কেউ কেউ বাংলাদেশ থেকে এসেছেন, বাকিরা ফেরত আসাদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন৷

প্রবাসীদেরকে তাদের কর্মস্থল থেকেও করোনা পরীক্ষা করাতে বলা হচ্ছে৷ রাকিব নামে একজন বলেন, ‘‘আমি দেশে যাইনি৷ কিন্তু দুই দিন আগে আমার ‘বস’ বলেছেন, যেসব বাঙালিরা রেস্টুরেন্টে কাজ করে তাদের সবার পরীক্ষা করতে হবে৷ সেইজন্যেই আসা৷’’

শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ থেকে গিয়ে কিছু বাংলাদেশী কোয়ারান্টাইনের শর্ত মানেননি৷ ‘সম্ভবত’ তাদের কেউ কেউ সেখানে করোনা ভাইরাস ছড়িয়ে দিয়েছেন৷

পরীক্ষা করাতে আসা জামাল নামে একজন বলেন, প্রবাসীরা যদি নিজেরা সতর্ক থাকতেন তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না৷

‘‘আমাদের নিজেদের দোষেই এই আতঙ্ক ছড়িয়েছে৷ এ কারণে বাধ্যতামূলকভাবে এখন সবার করোনা পরীক্ষা করতে হচ্ছে৷’’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাস ছড়ানোর প্রেক্ষাপটে লাৎসিও অঞ্চলে প্রায় ৩০ হাজার বাংলাদেশীর সবার কোভিড-১৯ পরীক্ষা করানো হচ্ছে৷ সেখানে গত এক সপ্তাহে পাঁচ হাজার জনের পরীক্ষার মধ্যে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে৷

মোহাম্মদ রাসেল মিয়া ১ জুলাই চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ থেকে ইতালিতে ফিরেছেন৷ তিনি জানান, ১৭ দিন বাসায় থাকার পর বিস্তারিত জানতে সরকারি কার্যালয়ে ফোন করেছিলেন৷ সেখান থেকেই তাকে পরীক্ষার জন্য নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রটিতে যেতে বলা হয়েছে৷

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশসহ মোট ১২টি দেশ থেকে ৩১ জুলাই পর্যন্ত ফ্লাইট নিষিদ্ধ করেছে ইতালির সরকার৷ সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com