সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

করোনামুক্ত হলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ২৯১ বার

করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি।

গত শুক্রবার সন্ধ্যায় তার রিপোর্ট করোনা নেগেটিভ আসার পর শনিবার সকালে প্রতিমন্ত্রী বারিধারার নিজ বাসভবনে ফিরেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা পজিটিভ হয়ে গত ১ জুলাই প্রতিমন্ত্রী রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। আগামী কয়েকদিন বিশ্রামের পর যথারীতি অফিস করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানান, অসংখ্য সমর্থক, অনুসারী ও শুভাকাঙ্ক্ষি যারা তার জন্য উদ্বিগ্নতায় ছিলেন এবং দোয়া করেছেন, তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন, যাতে দেশ ও মানুষের সেবায় তিনি আরো বেশি কাজ করতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com