

মিশরের উপকূলের কাছে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
জিএফজেডের তথ্যমতে, সোমবার (৩ আগস্ট) ভোরে হওয়া এই ভূমিকম্পের কম্পন দক্ষিণ ও মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।
মিশরীয় রেড ক্রিসেন্ট জানায়, যেসব গভর্নরেটে কম্পন অনুভূত হয়েছে সেখানে জরুরি সেবার কর্মীরা প্রস্তুত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সেন্টার জানায়, ইসরায়েলে আরও ভূমিকম্প হতে পারে বলে তারা কোনো সতর্কবার্তা দেয়নি। এই ভূমিকম্পটা হয়েছে সিনাই উপদ্বীপে।