শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০২০ সালে ১৩২ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত হয়ে পড়বে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩১৮ বার

করোনাভাইরাসের কারণে বিশ্বের ২০০ মিলিয়নের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে এর প্রভাবে ২০২০ সালের মধ্যে ১৩২ মিলিয়নের বেশি মানুষ ক্ষুধার্ত হয়ে পড়বে।

শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রস আধানোম গ্যাব্রিয়েসুস।

তিনি বলেন, মহামারী এবং একে নিয়ন্ত্রণে জারি করা নিষেধাজ্ঞার কারণে ২২০ মিলিয়ন মানুষ দীর্ঘ জরুরি অবস্থার মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখনো বছরের পর বছর সংঘাত এবং অন্যান্য মানবিক সংকটে বিপর্যস্ত। কোভিড-১৯ এ সংকটগুলোকে আরো অনেক বাড়িয়ে তুলেছে,’ বলেন ডব্লিউএইচও’র মহাপরিচালক।

তিনি আরো বলেন, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ মহামারীর কারণে চিরাচরিত জীবন ব্যবস্থা, শিক্ষা, ভ্রমণ, কৃষিসহ আরো অনেক বিষয় ব্যাহত হচ্ছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ভবিষ্যতের যেকোনো সংকট ভালোভাবে মোকাবিলায় স্বাস্থ্য ব্যবস্থা আরো শক্তিশালী করার আহ্বান জানান
টেড্রস আধানোম।

তিনি বলেন, ‘এ মহামারী আমাদের শিখিয়ে দিচ্ছে যে, স্বাস্থ্য কোনো বিলাসবহুল জিনিস নয়। এটি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com