সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

করোনায় ৪৩ দিনের ব্যবধানে বাবা-ভাই-বোনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ২৭০ বার

চাঁদপুরের হাজীগঞ্জে ৪৩ দিনের ব্যবধানে একই পরিবারের তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা হলেন- আবুল কাশেম মিয়া (৭৫), তার ছেলে আবদুল আউয়াল (৪৮) ও আউয়ালের বড় বোন কামরুননাহার (৫০)।

পরিবারটি হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের বাসিন্দা। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম শোয়েব আহমেদ চিশতী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয়রা জানান, হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আউয়াল গত ৪ জুন করোনার নমুনা পরীক্ষা দেওয়ার পরদিন ৫ জুন মারা যান। এরপর ১২ জুন সকাল ৯টায় তার বাবা আবুল কাশেম মিয়া করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। পরে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

এরপর গত ১৪ জুলাই আবদুল আউয়ালের বড় বোন কামরুননাহার করোনার উপসর্গ নিয়ে মারা যান। গতকাল শনিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

ডা. এইচ এম শোয়েব আহমেদ চিশতী জানান, শনিবার পর্যন্ত হাজীগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৪১ জন। এর মধ্যে মারা গেছেন ১৭ জন। আর সুস্থ হয়েছেন ৬০ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com