শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আচরণ বদলে ফেলেছে করোনাভাইরাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৩১ বার

করোনাভাইরাস বিশ্বে সংক্রমণের যে তাণ্ডব চালাচ্ছে, তার জিনগত গঠন ও আচরণ চীনে প্রথম যে ভাইরাস আঘাত হেনেছিল, তার থেকে বদলে গেছে। এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা।

কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী ভাইরাস যার পোশাকি নাম সার্স-কোভ-২, তার আচরণ বদলে গেছে অর্থাৎ এই ভাইরাস বিজ্ঞানের পরিভাষায় ‘মিউটেট’ করে ফেলেছে।

বিজ্ঞানীরা বলছেন, এই করোনাভাইরাস প্রথম আত্মপ্রকাশ করার পর এর জিনে কয়েক হাজার বদল ঘটেছে। কিন্তু তারা দেখছেন, এর একটি ভাইরাসের আচরণে পরিবর্তন এনেছে।

বিজ্ঞানীরা আরও বলছেন, ভাইরাসের এই পরিবর্তন ঘটেছে সম্ভবত ভাইরাসটি ইতালি পৌঁছানোর পর। আর বিশ্বের বিভিন্ন দেশে যেসব নমুনা সংগ্রহ করা হচ্ছে তার ৯৭ শতাংশের মধ্যে এই নতুন জিনগত পরিবর্তন ধরা পড়েছে।

ভাইরাসের জিনগত বদল অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই পরিবর্তনের অর্থ কী, তা নিয়ে বিজ্ঞানীরা এখন কাজ করছেন। তবে তারা অন্তত এটুকু জানতে পেরেছেন যে, মিউটেশন বা জিনগত পরিবর্তনের ফলে এই ভাইরাসের মানুষ থেকে মানুষে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা বেড়েছে। সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com