সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ঢাকা দক্ষিণের যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ২৭২ বার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল মঙ্গলবার এসব হাট বসানোর সুপারিশ করেছে সংস্থাটির হাটবাজার ব্যবস্থাপনা কমিটি।

ডিএসসিসি সূত্র থেকে জানা গেছে, এবার ১৪টি অস্থায়ী হাট বসাতে গণমাধ্যমে দরপত্র আহ্বান করা হয়েছিল। এর মধ্যে সরকার–নির্ধারিত দরের চেয়ে ১১টিতে বেশি দাম পেয়ে এসব হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসসিসির অস্থায়ী হাটগুলো হলো- হাজারীবাগ এলাকায় ইন্সটিটিউট অব লেদার টেকনোলজি মাঠ–সংলগ্ন উন্মুক্ত এলাকা, উত্তর শাহজানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠ ও সংলগ্ন আশপাশের খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাট ও সংলগ্ন আশপাশের খালি জায়গা, আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ, সেকশন ১ ও ২’র খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব- সংলগ্ন গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়াম–সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার-সংলগ্ন আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ মাঠ–সংলগ্ন খালি জায়গা, ধূপখোলা মাঠ–সংলগ্ন খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের পাশে ধোলাইখাল ট্রাক টার্মিনাল–সংলগ্ন উন্মুক্ত এলাকা, লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠ–সংলগ্ন আশপাশের খালি জায়গা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com