মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ঝড়ে ঘরচাপায় মা ও দুই ছেলের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ২৮১ বার

ভোলার চরফ্যাশন উপজেলায় ঝড়ে ঘর ভেঙে নিচে চাপা পড়ে মা ও দুই ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার চর মানিকা ইউনিয়নের কচ্ছোপিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০) ও তার দুই ছেলে জুনায়েদ (৭) এবং তানজীদ (৫)।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, মঙ্গলবার রাতে দুই ছেলেকে নিয়ে হানিফের স্ত্রী রিংকু বেগম ঘুমিয়েছিলেন। এ সময় হঠাৎ করে ঝড় শুরু হলে তাদের ঘরটি ভেঙে পড়ে। এতে ঘরের মাচায় থাকা কাঠ ও লাকড়ির নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ভোরে বাড়ির লোকজন ভেঙে পড়া ঘরের কাঠের নিচ থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে সকালে পুলিশ ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com