বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

সাগরে মাছ ধরা শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ২৫৪ বার

টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগরে মাছ ধরা শুরু হয়েছে। এদিন সকাল থেকে প্রায় ৭ হাজার মাছ ধরার নৌকা সাগরে নেমেছে।

এর আগে গত ২০ মে থেকে বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২৩ জুলাই মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ ছিল। এ কয়দিন মাছ ধরা বন্ধ থাকায় সাগর মৎস্য ভাণ্ডারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এস.এম. খালেকুজ্জামান বিপ্লব।

বিপ্লব বলেন, ‘আগে সমুদ্রে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ পাওয়া যেতো। কিন্তু এখন সচরাচর সে রকম মাছ পাওয়া যায় না। প্রজননকালীন সময়েও সাগরে মাছ শিকার এর অন্যতম কারণ। ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় ভালো হয়েছে। সাগর মৎস্য ভাণ্ডারে পরিণত হয়েছে। ৭ হাজার মাছ ধরার নৌকা সাগরে নেমেছে।’

মাছ ধরা শুরু হলেও ইলিশ পেতে দেরি হবে বলে জানিয়েছেন কক্সবাজার শহরের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারিঘাটস্থ মৎস্য ব্যবসায়ী সমিতির পরিচালক জুলফিকার আলী। তিনি বলেন, ‘ইলিশ পেতে ৫/৭ দিন সময় লাগবে। ট্রলারগুলো মাছ ধরে কয়েকদিন পর ঘাটে ফিরতে শুরু করলেই মৎস্য অবতরণ কেন্দ্রে প্রাণচাঞ্চল্য ফিরবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com