শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ফাইজারের থেকে ৬০ কোটি করোনার ভ্যাকসিন কিনছে যুক্তরাষ্ট্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৩২১ বার

যুক্তরাজ্যের অক্সফোর্ডের পাশাপাশি মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়ো এন টেকের পক্ষ থেকেও তাদের টিকা নিরাপদ বলে জানানো হয়েছে। আর ফাইজারের এই ভ্যাকসিনের ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি ডোজ কিনে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, করোনার বিরুদ্ধে লড়াইয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ পদক্ষেপ হলো ফাইজার কোম্পানির ভ্যাকসিন কিনে নেওয়ার প্রক্রিয়া। ভ্যাকসিনের ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডোজ কেনার জন্য দেশটির স্বাস্থ্য কর্মকর্তা ১ দশমিক ৯৫ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করতে রাজি হয়েছেন।

এ নিয়ে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদনের পর ডোজ পাওয়া গেলে অর্থ প্রদান করবে মার্কিন প্রাশাসন। এ ছাড়া দেশটির সরকার অতিরিক্ত আরও ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডোজও কিনে নিতে পারে।

সারা বিশ্বে করোনার ভ্যাকসিনের পরীক্ষা চলাচ্ছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর কাছে করোনার ভ্যাকসিন পেতে বিশ্বের বিভিন্ন দেশ অর্ডার দেওয়া শুরু করেছে।

এর আগেও অক্সফোর্ডের বিপুল সংখ্যক ভ্যাকসিন কিনে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সরকারি তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। সূত্র: ব্লুমবার্গ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com