বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

সাহেদকে র‌্যাবের কাছে হস্তান্তর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ২৬৮ বার

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে পুলিশের কাছ থেকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘র‌্যাবকে এই মামলা তদন্তের দায়িত্ব দেওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে আজ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

রিজেন্টের জাল-জালিয়াতি অভিযোগ তদন্ত করছিল ডিবি। সাহেদ ১০ দিনের রিমান্ডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে ছিলেন। ডিবিতে রিমান্ডের ছয় দিন শেষে বাকি চার দিন সাহেদ র‍্যাবের হেফাজতে থাকবেন।

র‍্যাবের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাহেদের জালিয়াতির মামলার তদন্তভার এই সংস্থার (র‍্যাব) কাছে হস্তান্তরের অনুমোদন দেয়।

করোনার নমুনা সংগ্রহ করে ভুয়া প্রতিবেদন দেওয়াসহ নানা অভিযোগে রিজেন্ট হাসপাতালে গত ৬ জুলাই অভিযান চালায় র‍্যাব। ৭ জুলাই র‍্যাব বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। মামলার এক নম্বর আসামি করা হয় সাহেদকে।

১৩ জুলাই র‍্যাব মামলার তদন্তের দায়িত্ব চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করে। ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার দেখায় র‍্যাব। ১৬ জুলাই সাহেদকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার আদালত।

সাহেদ গ্রেপ্তারের পর ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে কমপক্ষে ২০টি মামলা হয়েছে। মামলাগুলোর বেশির ভাগই প্রতারণার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com