বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

করোনায় আক্রান্ত নায়িকা পপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৩৩৭ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। বর্তমানে তিনি খুলনার খালিশপুরে নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

পপি জানিয়েছেন, করোনা উপসর্গে ভোগার পর তিন আগে তিনি নমুনা দেন। পরে করোনা পরীক্ষায় আজ শুক্রবার তার ফল পজিটিভ এসেছে।

পপির ছোট ভাই সংবাদমাধ্যমকে বলেছেন, ‘জ্বর, গলাব্যথা, কাশির সঙ্গে আপুর কিছুটা শ্বাসকষ্ট রয়েছে। এগুলো কমলে আবারও পরীক্ষা করা হবে।’

দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর আগে পপি খুলনার খালিশপুরে তার বাড়িতে গিয়েছিলেন। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। করোনা সংক্রমণ শুরু হলে পপি খালিশপুর ও পাশের এলাকায় অসচ্ছল মানুষদের মাঝে কয়েক দফায় ত্রাণ বিতরণ করেন।

চিত্রনায়িকা পপি ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। তিনি মোট তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমার জন্য এ পুরস্কার পান পপি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com