সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক গেলেন এমপি লতিফ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ২৬৬ বার

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডের ব্যাংককে গেলেন চট্টগ্রামের বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য (এমপি) এম এ লতিফ। করোনাভাইরাস মহামারির মধ্যে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন তিনি।

এমপি এম এ লতিফ বড় ছেলে ওমর ফারুক এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছেন। তার ওপেন হার্ট সার্জারিও হয়েছে। এক মাস ধরে অসুস্থতা বেড়ে যায়। গত এক সপ্তাহ নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি ছিলেন।’

তিনি আরও বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সে করে বাবাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ব্যাংকক হাসপাতালে উনাকে ভর্তি করার কথা রয়েছে।’

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের তিনবারের এমপি এম এ লতিফ। শিপ বিল্ডিং, রিয়েল এস্টেট, আমদানি-রপ্তানিসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসা রয়েছে তার। ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম চেম্বারে কয়েক দফায় সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com