সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

বগুড়ায় পিকআপ চাপায় ৪ দিনমজুর নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ২৯১ বার

বগুড়ায় পিকআপ চাপায় চারজন দিনমজুর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া সদরের খামারকান্দি গ্রামের কিরাম মণ্ডলের ছেলে রশিদুল ইসলাম (৫০), তেলিহারা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আবু জাফর (৪৫) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার খামার পানগাছি গ্রামের মৃত জালাদু শেখের ছেলে আজগর আলী (৪৫) ও অজ্ঞাত (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া শহরের মাটিডালী এলাকায় বগুড়া সদর উপজেলা পরিষদের পাশে প্রতিদিন সকালে দিন মজুরের হাট বসে। সেখানে বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে লোকজন আসেন। শনিবার সকাল সাড়ে ৬টায় শহর থেকে মাটিডালীর দিকে যাচ্ছিল দ্রুতগামী একটি পিকআপ। এ সময় পিকআপটি দিনমজুরের হাটের কিছু লোকজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে ছয়জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন সেখানে ভর্তির পর আরো একজন মারা যান।

বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, হতাহতরা কাজের সন্ধানে মাটিডালীর ওই দিনমজুরের হাটে এসেছিলেন। দুর্ঘটনার পর পিকআপ নিয়ে পালিয়ে গেছে চালক। পুলিশ হতাহতদের হাসপাতালে নিয়ে গেলে চারজন মারা যান। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com