শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা রোধে বিল পাস যুক্তরাষ্ট্রে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩২৪ বার

মুসলিমপ্রধান দেশগুলো থেকে নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার হরণ করতে আবার কেউ যেন ‘নির্বাহী আদেশ’ জারি করতে না পারে সে জন্য মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে একটি বিল পাস হয়েছে। ‘নো ব্যান অ্যাক্ট’ নামের ওই বিলটি গত বুধবার প্রতিনিধি পরিষদে ২৩৩-১৮৩ ভোটের ব্যবধানে পাস হয়। এই বিলের অন্যতম উদ্যোক্তা ছিলেন নিউইয়র্কে বাংলাদেশিদের বন্ধু হিসেবে পরিচিত কংগ্রেসওম্যান গ্রেস মেং। খবর আলজাজিরা।

বিলটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য সিনেটে পাঠানো হবে। তবে বিশ্লেষকরা মনে করছেন, তা হবে না। কারণ ট্রাম্প তাতে স্বাক্ষর করবেন না। সে ক্ষেত্রে পুনরায় দুই-তৃতীয়াংশ ভোটে বিলটি পাস করতে হবে কংগ্রেসকে। তা হলেই ট্রাম্পের ভেটো অকার্যকর হয়ে বিলটি আইনে পরিণত হতে পারবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২০ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, শাদ, উত্তর কোরিয়া, নাইজেরিয়া, সুদান, মিয়ানমার ও ভেনিজুয়েলার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধের নির্বাহী আদেশ জারি করেছিলেন। সেই আদেশের বাস্তবায়ন ঝুলে রয়েছে আদালতের নির্দেশে। এমন পরিস্থিতির মধ্যেই নিম্নকক্ষে এর বিরুদ্ধে বিল পাস হলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com