বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

চট্টগ্রামে কমেছে মৃত্যু ও আক্রান্তের হার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২৮১ বার

চট্টগ্রামে কমেছে করোনায় মৃত্যু ও আক্রান্তের হার। নতুন করে এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৬৯৯ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৬৭ জন।

এদিকে শনিবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর আলম নামে চট্টগ্রামের এক ব্যবসায়ী মারা গেছেন। তার বাড়ি নগরীর মোমিন রোডের কদম মোবারক বাই লেনে। আর নগরীর বালুচরা এলাকায় নিজ বাসায় মারা যান আনোয়ার আহমেদ।

গতকাল রবিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষা করে ১৩ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। বিআইটিআইডিতে ১৫৬টি নমুনা পরীক্ষা করে ১৩ জন শনাক্ত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষা করে ১৮ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস

বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। এ ছাড়া শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫১টি নমুনা পরীক্ষা করে ২২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com