রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

বন্যা দেখতে গিয়ে নিখোঁজ শিক্ষকের লাশ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ২৭৩ বার

বন্যা দেখতে গিয়ে শেরপুরের বেতমারি খুনুয়া বাজার বদুনী বিলের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ বেসরকারি স্কুলশিক্ষক নাইমুর রহমান নাইমের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল। গতকাল বিকাল পৌনে পাঁচটার দিকে বিলের কচুরিপানার নিচ থেকে লাশ উদ্ধার করা হয়।

নাইম ভাতশালা ইউনিয়নের সাপমারি এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি এবার শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রসায়ন বিভাগে অনার্স পাস করে স্থানীয় ভীমগঞ্জ বাজার এলাকার ডেফোডিল নামের একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করছিলেন।

গত রবিবার বন্ধুদের সঙ্গে বেতমারি খুনুয়া বাজার বদুনী বিলে বানের পানি দেখতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে বিকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান চালায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com