বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

খুলনা র‌্যাব কার্যালয়ে সাহেদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ২৯৬ বার

রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে ১০ দিনের রিমান্ডে খুলনায় আনা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে সাহেদকে বহনকারী গাড়ি খুলনার র‌্যাব কার্যালয়ে প্রবেশ করে। সাতক্ষীরায় তার বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র আইনের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন র‌্যাব-৬ অধিনায়ক লে. কর্ণেল রওসোনুল ফিরোজ।

এর আগে গত ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মো. রেজাউল করিম সাতক্ষীরার ভার্চুয়াল আদালতে জিজ্ঞাসাবাদের জন্য সাহেদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত ২৬ জুলাই আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় শুনানী শেষে সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

করোনা পরিক্ষার ভুয়া রিপোর্ট প্রস্তুতকারী রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিম আত্মগোপন করেছিলেন। এরপর গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কমলপুর গ্রামের ইছামতি খালে নৌকায় করে ভারতে পালানোর সময় র‌্যাবের হাতে গ্রেফতার হন তিনি। তখন তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সাতক্ষীরায় অস্ত্র আইনে মামলা দায়ের করে র‌্যাব।

তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ সিপিসি-১ এর এসআই মো: রেজাউল করিম জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা থেকে খুলনায় আনা হয়েছে। মামলায় জব্দ অস্ত্র ও গুলির তথ্য জানাসহ নানা বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com