শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

মাস্ক না পরায় ছাগল গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৩৪২ বার

একটা নিরীহ ছাগল রাস্তা দিয়ে হাঁটছিল। আচমকা পুলিশ এসে গ্রেপ্তার করল সেটাকে। অপরাধ- ছাগলটার মুখে মাস্ক ছিল না। করোনাকালে এমন অপরাধ করলে পুলিশ তাকে ধরবেই তো! ছাগলটার শত ম্যা ম্যা ডাকেও মন গলেনি পুলিশের। খোঁজ পেয়ে ছাগলের মালিক ছুটে যান থানায় আর উদ্ধার করে নিয়ে আসেন বেচারা ছাগলকে।

সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের কানপুরের বিকনগঞ্জে। পুলিশ স্টেশনে গিয়ে ছাগলটির মালিক অনেক অনুরোধ করার পর ছাগলটিকে ছেড়ে দেয় পুলিশ। পাশাপাশি তাকে সতর্কও করা হয় যে, এভাবে রাস্তাঘাটে ছাগল ঘুরে বেড়ালে আর রক্ষা হবে না।

পুলিশ জানিয়েছে, তারা টহল দেওয়ার সময় একটা ছেলেকে মাস্ক না পরে ছাগল হাতে রাস্তায় ঘুরে বেড়াতে দেখেন। পুলিশকে আসতে দেখেই ছাগল ফেলে রেখে পালিয়ে যায় ছেলেটা। সে কারণে পুলিশ ছাগলটিকেই তুলে নিয়ে আসে। কিন্তু ছাগলটিকে থানায় নিয়ে গিয়ে কী লাভ হলো, তা অবশ্য বলেনি পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com