মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

এআই দুনিয়ায় প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ টাইম ম্যাগাজিনের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ ও এর ভবিষ্যৎ দিকনির্দেশনায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি প্রভাব রাখছেন এমন ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন। ‘টাইম১০০ এআই ২০২৬’ নামের এ তালিকায় প্রযুক্তি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের পাশাপাশি গবেষক, উদ্ভাবক, নীতিনির্ধারক, শ্রম অধিকারকর্মী ও সৃজনশীল শিল্পের প্রতিনিধিদের রাখা হয়েছে।

এটি টাইমের চতুর্থ বার্ষিক এআই-ভিত্তিক প্রভাবশালী ব্যক্তিদের তালিকা। এ বছরের তালিকায় থাকা ১০০ জনকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে- লিডারস, ইনোভেটরস, শেপারস ও থিঙ্কারস।

লিডারস শ্রেণিতে রয়েছেন ওপেনএআইয়ের প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন, প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ও প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান। এ ছাড়া স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক, অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও আমোদেই ও ড্যানিয়েলা আমোদেই, আইবিএমের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা অরবিন্দ কৃষ্ণ, গুগল ডিপমাইন্ডের প্রধান এআই প্রস্তুতি কর্মকর্তা লিলা ইব্রাহিম এবং বাইটড্যান্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লিয়াং রুবো এ তালিকায় স্থান পেয়েছেন।

এআইয়ের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদেরও লিডারস শ্রেণিতে রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ব্রডকমের প্রধান নির্বাহী হক ট্যান, ওরাকলের নির্বাহী চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা ল্যারি এলিসন, কোরউইভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাইকেল ইন্ট্রাটর এবং এসএমআইসির সহপ্রধান নির্বাহী লিয়াং মং সং।

ইনোভেটরস শ্রেণিতে এআইয়ের নতুন ব্যবহার ও প্রযুক্তিগত পদ্ধতি নিয়ে কাজ করা ব্যক্তিদের তুলে ধরা হয়েছে। এ শ্রেণিতে রয়েছেন ওপেনএভিডেন্সের প্রতিষ্ঠাতা ড্যানিয়েল ন্যাডলার, কার্সরের প্রধান নির্বাহী মাইকেল ট্রুয়েল, মুনশট এআইয়ের প্রধান নির্বাহী ইয়াং ঝিলিন, ক্যালটেকের অধ্যাপক আনিমা আনন্দকুমার এবং সেরেব্রাস সিস্টেমসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যান্ড্রু ফেল্ডম্যান।

সৃজনশীল শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবও এবারের তালিকায় গুরুত্ব পেয়েছে। ইনোভেটরস শ্রেণিতে অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা বেন অ্যাফ্লেকের পাশাপাশি সুনোর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাইকি শুলম্যান এবং তারতিলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ মুসার নাম রয়েছে।

শেপারস শ্রেণিতে রয়েছেন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের মহাসচিব ডোরিন বোগদান-মার্টিন। বিশ্বব্যাপী ডিজিটাল বৈষম্য কমানো এবং এআই উন্নয়নে বিভিন্ন দেশের মানুষের অংশগ্রহণ বাড়াতে তার ভূমিকার বিষয়টি উল্লেখ করেছে টাইম।

এই শ্রেণিতে অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা জোসেফ গর্ডন-লেভিটও রয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে তৈরি ও ব্যবহৃত হবে, সে বিষয়ে শিল্পী ও সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি সৃষ্টিশীল ব্যক্তিদের অধিকার সুরক্ষার পক্ষে তিনি কাজ করছেন।

টাইমের সম্পাদক-ইন-চিফ স্যাম জ্যাকবস বলেন, এ বছরের তালিকা এমন এক এআই জগতের প্রতিফলন, যা ক্রমেই ‘বিস্ফোরক ও বিভাজনমূলক’ হয়ে উঠছে। ইলন মাস্কের নেতৃত্বাধীন একটি শীর্ষস্থানীয় এআই কোম্পানিকে শেয়ারবাজারে নেওয়া, অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইয়ের সঙ্গে পেন্টাগনের বিরোধ, ওরাকলের ল্যারি এলিসনের ডেটা সেন্টার নির্মাণের প্রতিযোগিতা এবং চীনা এআই মডেল নিয়ে ইয়াং ঝিলিনের অগ্রগতির মতো ঘটনাগুলো এআই খাতের বর্তমান চিত্রকে তুলে ধরছে।

এবারের তালিকায় চীনের প্রযুক্তি ও এআই খাতের প্রতিনিধিত্বও উল্লেখযোগ্য। এতে বাইটড্যান্সের লিয়াং রুবো, আলিবাবার প্রধান নির্বাহী এডি উ, মুনশট এআইয়ের ইয়াং ঝিলিন, ঝিপুর প্রধান নির্বাহী ঝাং পেং, এজিবটের প্রধান নির্বাহী দেং তাইহুয়া এবং এসএমআইসির নির্বাহী লিয়াং মং সং স্থান পেয়েছেন।

টাইমের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ এখন শুধু প্রযুক্তি খাতেই নয়, অর্থনীতি, নীতি নির্ধারণ, শ্রমবাজার ও সৃজনশীল শিল্পেও বড় ধরনের পরিবর্তন আনছে। এ কারণে এআইয়ের ভবিষ্যৎ নির্ধারণে প্রযুক্তিবিদদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকাও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com