বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

বড় ভাইকে গুলি করে হত্যা, ছোট ভাই আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৯৪ বার

পারিবারিক কলহের জের ধরে বেনাপোল কাগজপুকুর গ্রামে বুধবার সকালে ছোট ভাই আমজাদ হোসেন মিশার ছোঁড়া গুলিতে বড় ভাই রাসেল নিহত হয়েছেন। নিহত রাসেল ইদ্রিস আলীর ছেলে। ছোট ভাই আমজাদ হোসেনকে একটি পিস্তল তিন রাউন্ড গুলি ও একটি চাকুসহ আটক করেছে থানা পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে নিহত রাসেল ও মিশার মধ্যে পারিবারিক কলহ বাধে। এক পর্যায়ে ছোট ভাই মিশা ঘর থেকে পিস্তল বের করে বড় ভাই রাসেলকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। গুলিবিদ্ধ হয়ে রাসেল মাটিতে লুটিয়ে পড়ে। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গ্রাম থেকে আমজাদ হোসেন মিশাকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি ও চাকুসহ আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com