শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪০ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ‘ইসাইয়াস’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ২৮৬ বার

যুক্তরাষ্ট্রের নর্থ কারোলিনায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’। করোনাভাইরাস মহামারির মধ্যে নতুন আরেক বিপর্যয়ের মুখে পড়েছে দেশটি। ভয়াবহ এই হারিকেনের কবলে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার- এনএইচসি’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৯টার দিকে ‘ইসাইয়াস’ হারিকেনটি ক্যাটাগরি ১ শক্তি ধারণ করে নর্থ কারোলিনার উপকূলে আঘাত হানে।

ঘূর্ণিঝড় কেন্দ্রে সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত উঠছে বলে এনএইচসি’র বিবৃতিতে জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ক্যারিবীয় অঞ্চলে বাধা পেয়ে ক্রান্তীয় এই ঘূর্ণিঝড়ের শক্তি অনেকটাই কমে গেছে।

তবে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চলতি বছর এই নিয়ে ৯টি ঘূর্ণিঝড় আঘাত হানল যুক্তরাষ্ট্রে।

এনএইচসি জানিয়েছে, ‘ইসাইয়াস’ এর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। এতে হালকা বন্যার আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com