বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বেড়াতে যাওয়ার পথে তিন ভাই-বোন লাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ২৮৫ বার

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নৌকাডুবির ঘটনায় তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।

আজ মঙ্গলবার দুপুর পোনে ২টার দিকে উপজেলার চরমাস্তল চরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হনুফা (৩৭), তার বোন রোকসানা (৩০) ও ভাই রিয়াজুল (২৫)।

স্থানীয় ব্যবসায়ী আওলাদ হোসেন জানান, চরমাস্তল চরপাড়া বিলে ঝড়ের সময় নৌকাডুবির ঘটনাটি ঘটে। এতে নৌকার মাঝি মনির ও হনুফার স্বামী আবদুল হককে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে হনুফার মেয়ে মিথিলা (১২) ও রোকসানার ছেলে শান্ত (১১)।

তিনি আরও জানান, নিহতদের বাড়ি উপজেলার জিয়নপুর গ্রামের আবুডাঙ্গা গ্রামে। তারা চরমাস্তল চরপাড়া গ্রামে তাদের বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝড়ে তাদের নৌকা ডুবে যায়। নৌকার মাঝি মনির হনুফার বোনের ছেলে। তারা মনিরদের বাড়িতেই যাচ্ছিলেন।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com