বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

বাংলাদেশে করোনায় আরো ৩৩ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ২৮১ বার

বাংলাদেশে করোনাভাইরাসে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ৬৫৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২৬৭ জন।

আজ বুধবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৯৬৪টি এবং পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১৬০টি। শনাক্তের হার ২৩.৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯০ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৭৫০ জন। সুস্থতার হার ৫৭.৪৬ শতাংশ। মৃত্যুর হার ১.৩২ শতাংশ।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী আটজন। এবং এ পর্যন্ত মারা গেছেন পুরুষ ২ হাজার ৫৭৪ জন (৭৮.৭৯%) ও নারী ৬৯৩ জন (২১.২১%)।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন, এবং রংপুর বিভাগে একজন।

বয়স বিশ্লেষণে জানা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১-৫০ চারজন, ৫১-৬০ আটজন, ৬১-৭০ ১০ জন, ৭১-৮০ ছয়জন, ৮১-৯০ একজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন।

হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাড়িতে দুইজন।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com