বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

আড়াইহাজারে আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১, টেটাবিদ্ধসহ আহত ৫

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ২৮৯ বার

আড়াইহাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও টেটাবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উচিৎপুরা ইউনিয়নের কাদিরদিয়া গ্রামে দুই দফা সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি ওই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে এবং উচিৎপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের বড় ভাই।

উচিতপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য হানিফ ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফর গ্রুপের সাথে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, উচিৎপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য হানিফের সাথে উচিৎপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের সাথে রাজনৈতিক বিরোধ রয়েছে। এরই জেরে ৫ আগস্ট সন্ধ্যায় হানিফ মেম্বার তার দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বসত ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে ৬ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ফের হামলা চালানো হয়। এতে আনোয়ার নিহত হন। আহতদের একজনকে ঢাকায় এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com