শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জনসন অ্যান্ড জনসনের সাথে ১০০ কোটি ডলারের ভ্যাকসিন চুক্তি যুক্তরাষ্ট্রের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ২৯৫ বার

যুক্তরাষ্ট্র সরকার ভ্যাকসিন তৈরির জন্য জনসন অ্যান্ড জনসন কোম্পানির সাথে নতুন করে এক শ’কোটি মার্কিন ডলারের চুক্তির ঘোষণা দিয়েছে।

বুধবার করা এ চুক্তির মধ্য দিয়ে দেশটি ১০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন নিশ্চিত করেছে।

এর আগে মার্চে ভ্যাকসিন তৈরিতে কোম্পানিটিকে ৪৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার দেয়া হয়েছিল।

নতুন এই অর্থের কারণে কোম্পানিটি অনুমোদন পাওয়ার পর পরই তাদের উৎপাদন দ্রুততর করতে পারবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সর্বশেষ এই চুক্তির অর্থসহ ভ্যাকসিন তৈরিতে মোট নয় শ’ ৪০ কোটি মার্কিন ডলার ব্যয় করছে। পাঁচটি কোম্পানির সাথে চুক্তির মাধ্যমে তারা কমপক্ষে ৭০ কোটি ডোজ ভ্যাকসিন নিশ্চিত করছে।

অপারেশন র‌্যাপ স্পিডের আওতায় এসব চুক্তিতে ক্লিনিক্যাল ট্রায়ালের পাশাপাশি উৎপাদন শুরুরও পরিকল্পনা নেয়া হয়েছে এবং সরকার বেসরকারি খাতকে আর্থিক ঝুঁকিমুক্ত রাখতে চাচ্ছে।

এদিকে ভ্যাকসিনের সাফল্য নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির সংক্রমণ রোগ বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি। তিনি বলেছেন, এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে আমরা জানতে পারবো এ সব ভ্যাকসিন কতেটা নিরাপদ ও কার্যকর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com