মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ট্রাকচাপায় প্রাণ গেল শ্যালিকা-দুলাভাইয়ের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ২৫৩ বার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শাহজাহান (৩২) ও তার শ্যালিকা নাজমা বেগমের (২২) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আন্ধারীঝাড় বাজারের কাছে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহানের বাড়ি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামে। আর নাজমা বেগমের বাড়ি একই উপজেলার পৌর এলাকার বলদিটারী গ্রামে। তিনি ওই গ্রামের নূর ইসলাম মিস্ত্রির মেয়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে শাহজাহান তার শ্যালিকা নাজমাকে নিয়ে মোটরসাইকেল যোগে নাগেশ্বরীর রায়গঞ্জ থেকে ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিলেন। এ সময় তারা আন্ধারীঝাড় বাজারের কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শ্যালিকা ও দুলাইভাই প্রাণ হারান। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আতিয়ার রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জনতা ধাওয়া করলে ট্রাকটি উপজেলার জয়মনিরহাট এলাকায় থামিয়ে চালক পালিয়ে গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com