বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

কুমেক হাসপাতালে করোনা উপসর্গে ৭ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ২৪৫ বার

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিন নারীসহ আরও ৭ জন মারা গেছেন। তাদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডে তিনজন এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৪ জন। বৃহস্পতিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা: মারজানা আক্তার এসব তথ্য জানান।

উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার মৃত ইদ্রিস মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৬০), কুমিল্লার মুরাদনগর উপজেলার হাযরত আলীর মেয়ে মারুফা (৩৮), কুমিল্লার বুড়িচং উপজেলার বাসত আলীর ছেলে আবদুল খালেক (৮৫), কুমিল্লার দেবিদ্বার উপজেলার লালু মিয়া (৭০), কুমিল্লা শাকপুর নরেন্দ্রপুর এলাকার আবদুর রহমানের ছেলে আবদুল হালিম (৬৪), কুমিল্লার দেবিদ্বার উপজেলার বেছু মিয়ার মেয়ে শাহিনা (৫১) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার কাজী সামছুল হকের মেয়ে আইনুম নাহার (৬০)।

উল্লেখ্য, এ পর্যন্ত মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩০৮ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com