শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সুশান্তের মৃত্যু: গ্রেপ্তার আতঙ্কে রিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৩০৬ বার

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিন্তু গ্রেপ্তার হওয়ার ভয়ে আছেন এ অভিনেত্রী। রিয়ার বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা করেছে ইডি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার (৭ আগস্ট) তাকে ডাকা হয়। জানা গেছে, ইডির কাছে রিয়ার আবেদন অগ্রাহ্য হওয়ায় গতকালই হাজির হতে হয় রিয়াকে। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তবে এ অভিনেত্রী গ্রেপ্তার হওয়ার আতঙ্কে আছেন।

এদিকে ইন্ডিয়া টুডে জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের তারিখ পেছানোর জন্য ইডি বরাবর আবেদন করেছিলেন রিয়া। এ অভিনেত্রী চাইছেন সুপ্রিমকোর্টের রায়ের পর তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। কিন্তু ইডির পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে।

গত ২৮ জুলাই পাটনার রাজিব নগর থানায় রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। ভারতীয় দ-বিধি ৩৪১ (অন্যায়ভাবে বাধা দেওয়া), ৩৪২ (অন্যায়ভাবে আটকে রাখা), ৩৮০ (বাসাবাড়িতে চুরি), ৪০৬ (প্রতারণা করে বিশ্বাস ভঙ্গ), ৪২০ (সম্পদের বিষয়ে প্রতারণা এবং অসততা) এবং ৩০৬ (আত্মহত্যার প্ররোচনা) ধারায় অভিযোগ দায়ের হয়। পরবর্তী সময়ে রিয়ার বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা করে ইডি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com