শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

আবারও চিত্রনায়িকা মিম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৫০২ বার

সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পীদের একজন বিদ্যা সিনহা মিম। চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দায় কাজ করেও বেশ খ্যাতি কুড়িয়েছেন এই অভিনেত্রী। কাজ করেছেন ওয়েব সিরিজেও। এবার আবারও নতুন একটি ওয়েব সিরিজে কাজ করছেন মিম। নাম চূড়ান্ত না হওয়া ওয়েব সিরিজটি নির্মাণ করছেন মিরাজ। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে এর দৃশ্যধারণ।

মিম বলেন, ‘গতকাল থেকে নতুন ওয়েব সিরিজের কাজ শুরু করেছি। নাম এখনো চূড়ান্ত হয়নি। গল্পে বেশ কিছু চমক আছে। তবে তা এখনই বলতে চাই না। খুব শিগগিরই সংবাদটি সবাইকে দেবো।’

এদিকে, সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা ও ভারতের সৈনক মিত্রের পরিচালনায় নতুন দুটি বিজ্ঞাপনে কাজ। আর শেষের পথে আছে রায়হান রাফির ‘পরাণ’ ছবির শুটিং। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও শরীফুল রাজ।

একই নির্মাতার ‘ইত্তেফাক’ ছবিতেও অভিনয় করবেন মিম। আগামী ১৫ নভেম্বর সিলেটে শুরু হবে এর শুটিং। এতে তার বিপরীতে অভিনয় করবেন সিয়াম আহমেদ।

মিম অভিনীত সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘সাপলুডু’। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। দেশের পাশাপাশি দেশের বাইরেও ছবিটি বেশ প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com