বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

মুজিববর্ষে আরেক খুনির বিচার হবে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ২৯২ বার

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন। আমরা আশা করছি মুজিববর্ষে বঙ্গবন্ধুর খুনিদের আরও একজনকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, করোনায় আক্রান্ত হয়ে যারা দেশে ফিরেছেন তাদের কাজে লাগাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে দুই হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত চার বাংলাদেশির লাশ ফিরিয়ে আনা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের তো না আনার কোনো কারণ নেই। তবে সেখান থেকে আমাদের দেশে সরাসরি কোনো ফ্লাইট নেই। তা ছাড়া এ মুহূর্তে লাশ আনতে খরচও অনেক বেশি, প্রায় ১২ হাজার ডলার। তারপরও বিষয়টি নিয়ে আমাদের চিন্তা-ভাবনা চলছে। এ ঘটনায় নৌবাহিনীর ২১ সদস্যসহ ৯৯ বাংলাদেশি আহত হয়েছেন। সেখানকার কমপক্ষে ৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বর্তমানে সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে আমরা চাল, বিস্কুট ও নুডলসসহ পর্যাপ্ত শুকনো খাবার পাঠানোর ব্যবস্থা করেছি। যে কোনো মুহূর্তে ফ্লাইট রওনা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com