সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

নিউজিল্যান্ড ॥ করোনা সংক্রমণ ছাড়াই ১শ’ দিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ২৭৮ বার

নিউজিল্যান্ডে করোনা সংক্রমণের কোন রেকর্ড ছাড়াই রোববার ১শ’ দিন চিহ্নিত হলো। তবে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এ নিয়ে সন্তুষ্টির কোন জায়গা নেই।

স্বাস্থ্য দফতরের মহাপরিচালক এশলে ব্লুমফিল্ড বলেছেন, কমিউনিটি সংক্রমণ ছাড়া ১শ’ দিন পাওয়া খুবই গুরুত্বপুর্ণ মাইলস্টোন। কিন্তু যেমনটা আমরা সকলে জানি, আমাদের আত্মতুষ্ট হওয়ার মতো অবস্থা নেই।

তিনি আরো বলেন, নিয়ন্ত্রণ করার পরও বিভিন্ন দেশে কতো দ্রুত ভাইরাসটি পুনরায় ছড়িয়ে পড়ছে তা আমরা দেখেছি। তাই ভবিষ্যতে কোন সংক্রমণ ঘটলে তা দ্রুততার সাথে নির্মূল করার জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে।

নিউজিল্যান্ডে এখনও ২৩ জন করোনা রোগী রয়েছে। তবে এরা সকলেই দেশে প্রবেশকালে সীমান্তে সনাক্ত হয়েছে। তাদের প্রত্যেককে আইসোলেশানে রাখা হয়েছে।

নিউজিল্যান্ডে মোট জনসংখ্যা ৫০ লাখ। ফেব্রুয়ারিতে প্রথম রোগী শনাক্তের পর মোট ১ হাজার ২১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। সর্বশেষ গত ১ লা মে করোনা রোগী শনাক্ত হয়েছে।

করোনা নিয়ন্ত্রণে দেশটির সফলতা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিউজিল্যান্ডকে করোনা নিয়ন্ত্রণে অন্যদের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরেছে। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com