বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

তেল চুরির অভিযোগে দিনমজুরকে পিটিয়ে হত্যা! থানায় মামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৫৮ বার

কুমিল্লার দাউদকান্দিতে জাকির হোসেন(৫৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত জাকির হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেঙ্গাতুলি গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। গতকাল সোমবার বিকেলে উপজেলার গৌরীপুর উত্তর বাজারের হাজী মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।

আজ মঙ্গলবার নিহতের ছেলে জহিরুল ইসলাম বাদী হয়ে চেয়ারম্যান আলী আশরাফের ছেলে মিজানের নাম উল্লেখ করে অজ্ঞাত তিনজনের নামে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

নিহতের ছেলে জহিরুল ইসলামের স্ত্রী পান্না আক্তার জানান,তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আশরাফের ছেলে মিজান তেল চুরির অভিযোগে তার শ্বশুর জাকিরকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেন এবং তার আঙ্গুল থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত বের করেন। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে জাকিরকে আহত অবস্থায় উদ্ধার করে বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর আমার শ্বশুর মারা যান। জাকির হোসেন পরিবারের সবাইকে নিয়ে গৌরীপুর বাজারে ভাড়া থেকে দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আলী আশরাফ বলেন,‘তেল চুরির বিষয় কিনা জানিনা, জাকির নিরীহ মানুষ, ট্রাক্টর চালাতেন আবার দিনমজুরিও করতেন। তবে শুনেছি সে কেরির ট্যাবলেট খেয়ে মারা গেছে।’ তার ছেলের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে তিনি দাবি করেন।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক মো.রফিকুল ইসলাম বলেন,নিহতের ছেলের অভিযোগের প্রেক্ষিতে থানায় হত্যা মামলা নেওয়া হয়েছে। মৃতদেহের সুরুতহাল রিপোর্ট নিয়ে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com