বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

করোনায় স্ত্রীর মৃত্যু, অন্যের স্ত্রীকে নিয়ে পালালেন আ.লীগ নেতা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৬৯ বার

কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার বাসিন্দা আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য কাজী সুলতান মাহমুদের স্ত্রী সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুর কয়েকদিন না যেতেই আরেকজনের স্ত্রীকে নিয়ে সুলতান পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

পরকীয়ার টানে গত ৯ আগস্ট রাতে জুরাইন কালামিয়ার বাজার এলাকার আনিসুর রহমানের স্ত্রী সায়মা চৌধুরী বিথীকে (৩৫) নিয়ে পালিয়ে যান কাজী সুলতান মাহমুদ। এসময় ২ বছরের শিশু সন্তান ও ২০ হাজার টাকা নিজের সঙ্গে নেন বিথি। ঘটনার দুদিন পর বিষয়টি এলাকায় চাউর হয়।

জানা গেছে, ২০০৪ সালে দোলেশ্বর এলাকার নিয়ামত উল্লাহ চৌধুরীর মেয়ে সায়মা চৌধুরী বিথীর বিয়ে হয় জুরাইন এলাকার আনিসুর রহমানের সঙ্গে। তাদের তিন সন্তানের মধ্যে সবার বড় মেয়ে ফিওণা (১৪) এরপর ছেলে আলাফ (১১) এবং সাইফান (২)।

এদিকে স্ত্রী পালিয়ে যাওয়ায় সন্তানদের ভবিষ্যত চিন্তা করে পাগলপ্রায় অবস্থায় রয়েছেন আনিসুর রহমান। ছেলে সাইফানকে তার মায়ের কাছ থেকে ফেরত চান তিনি। এ বিষয়ে গত সোমবার আনিসুর রহমান শ্যামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি বলেন, ‘স্ত্রী চলে গেছে, কিছু করার নেই। আমি আমার ছেলেকে ফেরত চাই।’

জানা গেছে, বিথীর বাবা-মা তাদের মেয়েকে বঞ্চিত ঘোষণা করেছেন।

কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার বাসিন্দা আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য কাজী সুলতান মাহমুদের দুটি সন্তান রয়েছে। সম্প্রতি স্ত্রীসহ তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি সুস্থ হয়ে গেলেও তার স্ত্রী মারা যান। এরপরই এমন ঘটনা ঘটালেন সুলতান।

বিষয়টি সম্পর্কে জানতে সুলতানের মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com